বাংলা সংস্করণ ই-পেপার

জনপ্রিয় অনুসন্ধান

সাকিবকে দেশের জার্সিতে দেখতে চান নাসির

দীর্ঘ দেড় বছর ধরে দেশের বাইরে বাংলাদেশের ক্রিকেট আইকন সাকিব আল হাসান। দেশের বাইরে খেলে বেড়াচ্ছেন বিভিন্ন ঘরোয়া লিগ। কবে দেশের জার্সিতে দেখা যাবে সাকিবকে? এমন প্রশ্ন ঘুরছে ক্রিকেটপ্রেমীদের মধ্যে।

সাকিবকে দেশের জার্সিতে দেখতে চান নাসির
আর্টিকেল বিজ্ঞাপন responsive
দীর্ঘ দেড় বছর ধরে দেশের বাইরে বাংলাদেশের ক্রিকেট আইকন সাকিব আল হাসান। দেশের বাইরে খেলে বেড়াচ্ছেন বিভিন্ন ঘরোয়া লিগ। কবে দেশের জার্সিতে দেখা যাবে সাকিবকে? এমন প্রশ্ন ঘুরছে ক্রিকেটপ্রেমীদের মধ্যে। রাজনৈতিক পট পরিবর্তনের পর দেশের সেরা অলরাউন্ডার সাকিবের দেশে ফেরার গুঞ্জনও আবার জোরালো হয়ে ওঠে। খুব শিগগিরই দেশের জার্সিতে দেখা যেতে পারে সাকিবকে- বিভিন্ন সূত্রের এমনটাই খবর৷ বিষয়টা ইতিবাচকই দেখছেন সাকিবের একসময়কার সতীর্থ নাসির হোসেন। শুক্রবার একটি ফ্যাশন শোরুমের উদ্বোধনী অনুষ্ঠানে নাসিরকে সাকিবের ফেরার বিষয় নিয়ে প্রশ্ন করা হয়। সেখানেই নাসির জানান তার ইতিবাচক মনোভাবের কথা। নাসির বলেন, অবশ্যই ভালো লাগছে (সাকিবের ফেরা)। সে বাংলাদেশে আসুক, বাংলাদেশের হয়ে খেলুক। ন্যাশনাল খেলুক বা ডমেস্টিক খেলুক। ও দেশের জন্য যা করছে! আপনারা জনেন ও বাংলাদেশকে কোথায় নিয়ে গেছে। সাকিবের দেশের বাইরে থাকা নিয়ে নাসির বলেন, এমন একজন মানুষ যদি দেশের বাইরে থাকে, ক্রিকেট থেকে দূরে থাকে, অবশ্যই খারাপ লাগে। আমি চাই সে বাংলাদেশে আসুক, দেশের হয়ে খেলুক।
আপনার প্রতিক্রিয়া
এই পোস্টটি রেট করুন
0/5 (0 ভোট)
আর্টিকেল বিজ্ঞাপন responsive
নাসরিন আক্তার

নাসরিন আক্তার

বিনোদন জগতের খবর।

0 অনুসারী 5 পোস্ট
আরও পোস্ট দেখুন