বাংলা সংস্করণ ই-পেপার

জনপ্রিয় অনুসন্ধান

নাইক্ষ্যংছড়ি সীমান্তে আরাকান আর্মির ৩ সদস্য আটক

নাইক্ষ্যংছড়ি সীমান্তে আরাকান আর্মির ৩ সদস্য আটক
আর্টিকেল বিজ্ঞাপন responsive
বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার আমতলী সীমান্ত দিয়ে বাংলাদেশে অনুপ্রবেশের সময় আরাকান আর্মির তিন সদস্যকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। সোমবার (২৩ ফেব্রুয়ারি) সন্ধ্যায় উপজেলার ঘুমধুম ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের আমতলী সীমান্ত এলাকা থেকে তাদের আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে মিয়ানমারের মুদ্রা উদ্ধার করা হয়েছে। পরে তাদের নাইক্ষ্যংছড়ি থানায় হস্তান্তর করে বিজিবি। পুলিশ সূত্রে জানা গেছে, সোমবার সন্ধ্যায় সীমান্তে টহলরত বিজিবি সদস্যরা ঘুমধুম ইউনিয়নের আমতলী সীমান্ত এলাকা দিয়ে বাংলাদেশে অনুপ্রবেশের সময় তিনজনকে আটক করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা নিজেদের মিয়ানমারের সশস্ত্র সংগঠন আরাকান আর্মির সদস্য বলে পরিচয় দেয়। আটকদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে। এ বিষয়ে নাইক্ষ্যংছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল বাতেন মৃধা বলেন, সীমান্ত এলাকা থেকে আটক তিনজনকে বিজিবি আমাদের কাছে হস্তান্তর করেছে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। নাইক্ষ্যংছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুহাম্মদ মাজহারুল ইসলাম চৌধুরী বলেন, সোমবার সন্ধ্যায় ঘুমধুম ইউনিয়নের আমতলী সীমান্ত এলাকা থেকে তিনজনকে আটক করা হয়েছে বলে শুনেছি। এ বিষয়ে বিস্তারিত তথ্য বিজিবি জানাতে পারবে। বিজিবি জানিয়েছে, সীমান্ত এলাকায় সর্বোচ্চ নিরাপত্তা জোরদার করা হয়েছে এবং যেকোনো ধরনের অনুপ্রবেশ রোধে টহল কার্যক্রম আরও বাড়ানো হয়েছে।
আপনার প্রতিক্রিয়া
এই পোস্টটি রেট করুন
0/5 (0 ভোট)
আর্টিকেল বিজ্ঞাপন responsive
মোহাম্মদ রফিকুল ইসলাম

মোহাম্মদ রফিকুল ইসলাম

১৫ বছরের অভিজ্ঞ সাংবাদিক। জাতীয় ও আন্তর্জাতিক বিষয়ে বিশেষজ্ঞ।

0 অনুসারী 12 পোস্ট
আরও পোস্ট দেখুন