বৃহস্পতিবার, 3 সেপ্টেম্বর, 2026 Thursday, September 3, 2026

বাংলা সংস্করণ ই-পেপার

জনপ্রিয় অনুসন্ধান

আসিফ নজরুলকে ‘মিথ্যুক’ বললেন সালাউদ্দিন

ভারতে টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে যায়নি বাংলাদেশ। ভারতে খেলতে যেতে অস্বীকৃতি জানানোকে কেন্দ্র করে বিশ্বকাপ শুরুর আগেই তৈরি হয় ব্যাপক আলোচনা। সিদ্ধান্তটি আদতে কার সরকারের, নাকি বোর্ড ও ক্রিকেটারদের এই প্রশ্নে শুরু থেকেই ছিল বিভ্রান্তি।

আসিফ নজরুলকে ‘মিথ্যুক’ বললেন সালাউদ্দিন
আর্টিকেল বিজ্ঞাপন responsive
ভারতে টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে যায়নি বাংলাদেশ। ভারতে খেলতে যেতে অস্বীকৃতি জানানোকে কেন্দ্র করে বিশ্বকাপ শুরুর আগেই তৈরি হয় ব্যাপক আলোচনা। সিদ্ধান্তটি আদতে কার সরকারের, নাকি বোর্ড ও ক্রিকেটারদের এই প্রশ্নে শুরু থেকেই ছিল বিভ্রান্তি। বিশ্বকাপের আগে সাবেক ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল দাবি করেছিলেন, বাংলাদেশ দলের বিশ্বকাপে না যাওয়ার সিদ্ধান্ত ছিল সরকারের। তবে পরে তিনি বক্তব্য সংশোধন করে জানান, এটি সরকারের সিদ্ধান্ত নয় বরং বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ও ক্রিকেটারদের সম্মিলিত সিদ্ধান্ত। এই প্রসঙ্গে শুক্রবার (২০ ফেব্রুয়ারি) মিরপুরে সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলেন বিসিবির সিনিয়র সহকারী কোচ মোহাম্মদ সালাউদ্দিন। সেখানে তিনি তীব্র প্রতিক্রিয়া জানিয়ে বলেন, ‘উনি খাঁড়ার ওপর এরকম মিথ্যা কথা বলবে আমি আসলে ভাবতেও পারছি না। আমি কিভাবে আসলে ছেলেদের সামনে মুখ দেখাব! উনি একজন শিক্ষক মানুষ, ঢাকা ইউনিভার্সিটির শিক্ষক। দেশের সর্বোচ্চ বিদ্যাপীঠের একজন শিক্ষক এভাবে মিথ্যা বলবে আমরা আসলে এটা মানতে পারতেছি না।’ সালাউদ্দিন আরও যোগ করেন, ‘আমিতো জানি আমার দুইটা খেলোয়াড় কোমাতে চলে গিয়েছিল। পাঁচ দিন ধরে কোথায় যেন হারায় গিয়েছিল তারা। আমরা তাদের (অদম্য কাপ) টুর্নামেন্টে মাঠে ফিরিয়ে আনতে পেরেছি ওইটাই বেশি। এটা সবচেয়ে বড় সাফল্য আমার জীবনে। একটা দলকে আপনি এক সেকেন্ডে নষ্ট করে দিয়েছেন।’ উল্লেখ্য, গত ১০ ফেব্রুয়ারি এক ব্রিফিংয়ে আসিফ নজরুল বলেছিলেন, ‘কোনো রিগ্রেটের প্রশ্নই আসে না। আমাদের কী সিদ্ধান্ত, সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড এবং খেলোয়াড়েরা। তারা নিজেরা স্যাক্রিফাইস করেছে দেশের ক্রিকেটের নিরাপত্তার জন্য, দেশের মানুষের নিরাপত্তার জন্য। মানুষের মর্যাদা রক্ষার জন্য ভূমিকা রেখেছে।’ পরে সমালোচনার মুখে তিনি সেই অবস্থান থেকে সরে আসেন।
আপনার প্রতিক্রিয়া
এই পোস্টটি রেট করুন
0/5 (0 ভোট)
আর্টিকেল বিজ্ঞাপন responsive
আবুল কালাম আজাদ

আবুল কালাম আজাদ

অর্থনীতি বিশ্লেষক।

0 অনুসারী 10 পোস্ট
আরও পোস্ট দেখুন