বাংলা সংস্করণ ই-পেপার

জনপ্রিয় অনুসন্ধান

২৮ জনকে নিয়ে কেন্দ্রীয় চুক্তি ঘোষণা বিসিবির

২৮ জনকে নিয়ে কেন্দ্রীয় চুক্তি ঘোষণা বিসিবির
আর্টিকেল বিজ্ঞাপন responsive
চলতি বছরের জন্য জাতীয় দলের ক্রিকেটারদের কেন্দ্রীয় চুক্তির তালিকা প্রকাশ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। নতুন ঘোষিত তালিকায় মোট ২৮ জন ক্রিকেটার জায়গা পেয়েছেন। আগেই জানা গিয়েছিল, এবার আর এ প্লাস ক্যাটাগরি রাখা হচ্ছে না। ফলে ‘এ’ গ্রেডই হচ্ছে সর্বোচ্চ স্তর। এ গ্রেডে মাসিক ৮ লাখ টাকা বেতনে রাখা হয়েছে নাজমুল হোসেন শান্ত, লিটন কুমার দাস, তাসকিন আহমেদ ও মেহেদী হাসান মিরাজকে। বিগত সময়ে জাতীয় দলে ধারাবাহিক পারফরম্যান্স ও নেতৃত্বের ভূমিকাই তাদের এই অবস্থানের কারণ। বি গ্রেডে মাসিক ৬ লাখ টাকা বেতনে আছেন মুশফিকুর রহিম, মুমিনুল হক, তাইজুল ইসলাম, মোস্তাফিজুর রহমান, তাওহীদ হৃদয়, হাসান মাহমুদ, নাহিদ রানা, সাদমান ইসলাম, তানজিদ হাসান তামিম, রিশাদ হোসেন ও শেখ মাহেদী হাসান। সি গ্রেডে ৪ লাখ টাকা বেতনে রাখা হয়েছে সৌম্য সরকার, জাকের আলি অনিক, শরিফুল ইসলাম, নাসুম আহমেদ, খালেদ আহমেদ ও তানজিম হাসান সাকিবকে। অন্যদিকে, ডি গ্রেডে ২ লাখ টাকা বেতনে জায়গা পেয়েছেন পারভেজ হোসেন ইমন, সাইফ হাসান, নাঈম হাসান, তানভীর ইসলাম, হাসান মুরাদ, নুরুল হাসান সোহান ও শামীম হোসেন। এবারের চুক্তিতে প্রথমবারের মতো অন্তর্ভুক্ত হয়েছেন পারভেজ ইমন, তানভীর ইসলাম ও হাসান মুরাদ। একই সঙ্গে আগের তালিকা থেকে বাদ পড়েননি কেউ। সাইফ হাসান, নুরুল হাসান সোহান, নাঈম হাসান ও শামীম হোসেন আবারও কেন্দ্রীয় চুক্তিতে ফিরেছেন।
আপনার প্রতিক্রিয়া
এই পোস্টটি রেট করুন
0/5 (0 ভোট)
আর্টিকেল বিজ্ঞাপন responsive
মোহাম্মদ রফিকুল ইসলাম

মোহাম্মদ রফিকুল ইসলাম

১৫ বছরের অভিজ্ঞ সাংবাদিক। জাতীয় ও আন্তর্জাতিক বিষয়ে বিশেষজ্ঞ।

0 অনুসারী 12 পোস্ট
আরও পোস্ট দেখুন